Safe Prayer app 

Safe Prayer app একটি সহজ, হালকা এবং মুসলিম উম্মাহর জন্য বিশেষ প্রয়োজনীয় অ্যাপ। নামাজের সময় আপনার ফোনকল–রিংটোন, নোটিফিকেশন ও অ্যালার্মের শব্দ নীরব বা বন্ধ রাখতে এটি তৈরি করা হয়েছে। নির্ধারিত সময় শেষে ফোন স্বয়ংক্রিয়ভাবে আগের শব্দের অবস্থায় ফিরে যায়।

একই সঙ্গে নামাজের সময়সূচি দেখে সময়মতো নামাজের প্রস্তুতি নেওয়া সহজ হয়। ব্যবহারকারীর গোপনীয়তাকে সম্মান করে অ্যাপটি প্রয়োজনীয় তথ্য সীমিতভাবে ব্যবহার করে।